সাম্প্রতিক পোস্টসমূহ
loading..
# হযরত নবী করিম (সাঃ) আল্লাহ্ পাকের নূরের তৈরী, এবং সকল সৃষ্টির উৎস বা মূল।
হযরত নবী করিম (সাঃ) আল্লাহ্ পাকের নূরের তৈরী, এবং সকল সৃষ্টির উৎস বা মূল-
হযরত নবী করিম (সাঃ) আমাদের মত মাটির তৈরী নন। তিনি আল্লাহ্ পাকের নূরের তৈরী এবং সৃষ্টির
উৎস বা মূল। হযরত নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফরমানঃ
# হাদীস নং- ১
“আমি আল্লাহ্র নূর হতে এবং সমস্ত সৃষ্টি আমার
নূর হতে”। (আব্দুর রাজ্জাক কর্তৃক মাওয়াহেবে লাদুন্নীতে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ
রাঃ হতে বর্ণিত / মাদারেজুন্ নবুওত : ২য় খন্ড)
# হাদীস নং- ২
ইমাম আব্দুর রাজ্জাক তাঁর সনদ ও সূত্র পরম্পরায়
বিশিষ্ট সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। হযরত জাবের (রাঃ)
বলেন - আমি আরজ করলাম, হে আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার উপর
আমার পিতা-মাতা কোরবান আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন ? উত্তরে
হুজুর পাক (সাঃ) বললেন - “হে জাবের, আল্লাহ্
তায়ালা সর্ব প্রথম সমস্ত বস্তুর পূর্বে আপন নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন,
তারপর আল্লাহ্ তায়ালার ইচ্ছানুযায়ী ঐ নূর পরিভ্রমণ করতে থাকে। ঐ সময় না ছিল লাওহে-মাহফুজ,
না ছিল কলম, না ছিল বেহেস্ত, না ছিল দোজখ, না ছিল ফেরেস্তা, না ছিল আকাশ, না ছিল পৃথিবী
না ছিল জ্বীন, না ছিল মানব জাতি। অতঃপর যখন আল্লাহ্ তায়ালা অন্যান্য বস্তু সৃষ্টি করতে মনস্ত করেন তখন ঐ নূরকে চারটি (৪)
ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ হতে কলম, দ্বিতীয় ভাগ হতে লাওহে মাহফুজ এবং তৃতীয় ভাগ
হতে আরশ সৃষ্টি করেন। অবশিষ্ট এক (১ ভাগ) ভাগকে আবার ৪টি ভাগে বিভক্ত করে, প্রথম (১ম)
ভাগ হতে আরশ বহনকারী ফেরেস্তা, দ্বিতীয় (২য়) ভাগ হতে কুরছি এবং তৃতীয় (৩য়) ভাগ হতে
অন্যান্য ফেরেস্তা সৃষ্টি করেন। অবশিষ্ট এক (১ ভাগ) ভাগকে আবার ৪ ভাগে বিভক্ত করে প্রথম
(১ম) ভাগ হতে আকাশ, দ্বিতীয় ভাগ হতে পৃথিবী এবং তৃতীয় ভাগ হতে বেহেস্ত ও দোজখ সৃষ্টি
করেন। ..... শেষ পর্যন্ত। (আল্লামা আব্দুর রাজ্জাক (রঃ) এর “মোসান্নেফ আব্দুর রাজ্জাক”,
ইমাম কুসতুলানী (রঃ) এর “মাওয়াহেবে লাদুন্নিয়া”।)
‘উল্লেখ্য যে, আল্লামা আব্দুর রাজ্জাক
হযরত ইমাম বোখারী (রঃ)’র ওস্তাদের ওস্তাদ।’
কোরআনে মাজীদে এরশাদ হচ্ছেঃ
“আল্লাহ্র নিকট হতে এসেছে ‘নূর’ এবং সুনির্দ্দিষ্ট
‘কিতাব’।” (সূরা- আল্-মা-ইদাহ : আয়াত - ১৫)। এখানে নূর হলেন “হযরত নবী করিম (সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম)” এবং সুনির্দ্দিষ্ট কিতাব হল “কোরআন”।
# সংগৃহিত - খারেজি, মৌদুদী, ওহাবিদের সংক্ষিপ্ত পরিচিতি ও তাদের কতিপয় আক্বিদা এবং তার প্রতিবাদ - (লেখকঃ এস জি এম চিশতী)
# সৌদি সরকারের ধ্বংসযজ্ঞ ১ - জান্নাতুল বাক্বী
সৌদি সরকারের ধ্বংসযজ্ঞ ১ - জান্নাতুল বাক্বী
নিম্নে জান্নাতুল বাক্বীর মাজার শরীফসহ পূর্বেকার দৃশ্য এবং সৌদি সরকার কতৃক পবিত্র মাযার শরীফ সমূহ ভেঙ্গে ফেলার পরের দৃশ্য দেয়া হল-
ধন্যবাদ 'সিরাযাম মুনিরা'-কে এই বিরল মাযার শরীফ সমূহ চিহ্নিতকরণ এবং সত্যকে জানানোর জন্য।
photo credit goes to - https://www.facebook.com/sirajammuniracorp?ref_type=bookmark
Saturday, June 21, 2014
Posted by
SIRAAJAM MUNIRA


















